1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সাভারে ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের বিস্তারিত জানা যায়নি। ২১ জুন শনিবার বিকেল তিনটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক ভাকুর্তা ইউনিয়নের কান্দি ভাকুর্তা এলাকার জজ মিয়ার ছেলে। তিনি ছোলাই মার্কেটের একটি দোকানে গহনা তৈরির কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু। ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড, তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :