1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সাভারে চোলাই মদের কারখানা, আটক ২

  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
সংবাদ রিপোর্ট : সাভারে ফ্ল্যাটের ভেতরে গোপনে চোলাই বাংলা মদ তৈরির কারখানা খুলে বসা দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় ওই বাসা থেকে চোলাই মদ, মদ তৈরির উপাদান, মদ তৈরির ড্রাম জব্দ করা হয়। ৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌরসভার বনপুকুর বৌ বাজার এলাকায় আব্দুল কাদির সিকদারের মালিকানাধীন ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন— নওগাঁর দিপা (২৫) ও ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার দিলু (২৪)। তবে তাদের দাবি, তারা এই লিটন নামে তাদের এক বড়ভাইয়ের এই ফ্লাটে বেড়াতে এসেছেন। ওসি দীপক চন্দ্র সাহা বলেন, লিটন নামে এক ব্যক্তি ২ মাস আগে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে চোলাই মদ তৈরি ও বাইরে বিক্রি করে আসছিলেন। শুক্রবার রাতে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। এরপর সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. জসিম ও মনিরুজাম্মান ওই বাসায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় তারা ড্রামভর্তি মদ বাথরুমে ফেলে দিলেও মদ তৈরির ২ ড্রাম, ২টি গ্যাস সিলিন্ডার, আধা কেজি মদসহ মদ তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :