1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে চুরি হওয়া কেমিক্যালসহ আটক ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের চামড়া শিল্প নগরীর একটি কারখানা থেকে ২০ লক্ষাধিক টাকার কেমিক্যাল চুরির ঘটনায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ি পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৪ ড্রাম কেমিক্যাল ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা। এর আগে ১৮ জানুয়ারি বুধবার দিনগত মধ্যরাতে রাজধানীর হাজারীবাগ এবং আশুলিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন—পূরণ হোসেন (২৬) তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. ইব্রাহিম হোসেনের ছেলে। জুয়েল আলী (২৫) তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে। এ ব্যাপারে হেমায়েতপুর চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, গত ১৪ জানুয়ারি চামড়া শিল্প নগরীর একটি ট্যানারি কারখানা থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকার কেমিক্যাল চুরি যায়। এ ঘটনায় ১৭ জানুয়ারি মঙ্গলবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এর পরিপ্রেক্ষিতে আমার নেতৃত্বে এসআই রাজিব কুমার সাহা ও এসআই মওদুদ কামাল এবং সঙ্গীয় ফোর্সসহ ঢাকার হাজারীবাগ এবং আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকা থেকে চুরির সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কেমিক্যালের মধ্যে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ২৩ ড্রাম কেমিক্যাল এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজনকে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :