1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারে বাসের এসির বিস্ফোরণে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভারে একটি চলন্ত বাসের এসি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ না হলেও বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন। ২৬ অক্টোবর শনিবার দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী। এর আগে শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে গ্রামীণ ট্রাভেলসের একটি বাসটির এসির বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায় নি। তাদের স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, চলন্ত বাসে আগুন লাগলে যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে জানালা ও দরজা দিয়ে তাদের মালামাল নিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় গ্লাসে অনেকের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তবে এতে কোনো যাত্রী দগ্ধ হয়নি। সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে। সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. আইয়ুব আলী জানান, বাসটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপিএটিসির সামনে এসি বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন লাগে। এ ঘটনায় কোনো দগ্ধের খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :