1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

সাভারে গাজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের আমিনবাজার বড়দেশী এলাকা থেকে গাজা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। ১৪ জুন শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। গ্রেপ্তাররা হলেন- আমিনবাজার বড়দেশী বৈশারটেক এলাকার আজগর মেম্বারের বাড়ির ভাড়াটিয়া রেহেনা বেগম (৪৫) ও আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত মাহতাবউদ্দিনের ছেলে কবির হোসেন (৪০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে আমিনবাজার বড়দেশী এলাকা থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ মাদক সম্রাজ্ঞী রেহেনা বেগমকে গ্রেপ্তার করে। পরে পুলিশ একই এলাকার পৃথক স্থান থেকে ১০০ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাট কবির হোসেনকে গ্রেপ্তার করেছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা জানান, গ্রেপ্তারদের মধ্যে মাদক সম্রাজ্ঞী রেহেনা বেগমের কোনো স্থায়ী বাড়ি-ঘর নেই। তার পিতা ও স্বামী উভয়ই মৃত। সে ভাসমান মাদক কারবারি। অপর জন ওই এলাকার স্থানীয় মাহতাবউদ্দিনের ছেলে মাদক সম্রাট কবির হোসেন । দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :