
সংবাদ রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বাদ আসর ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।এসময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply