1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১৩১২১, অনুপস্থিত ১১৫ 

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: সারা দেশের ন্যায় সাভারে সুষ্ঠ ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা রবিবার শুরু হয়েছে। ৩০ এপ্রিল রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। এর আগে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলবে আগামী ২৩ মে পর্যন্ত, চলতি বছরের এ পরীক্ষা সব বিষয়েই নেওয়া হচ্ছে। প্রতিটি বিষয়ে স্বাভাবিক সময় বা তিন ঘণ্টায় অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলায় এসএসসি পরীক্ষায় ২টি ভেন্যু ও ১৮টি কেন্দ্রে মোট ১৩ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৬ জন অংশ গ্রহণ করেছে। বাকী ১১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ে পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হতে পেরে সন্তোষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরির্দশন করেছে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন তিনি বলেন, আগামী অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ সুন্দর পরিবেশের চালিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। এছাড়া কয়েক বছর পরে স্বাভাবিক সময়ের মতো সকল বিষয়ে পরীক্ষা দিতে পেরে খুশি পরীক্ষার্থীরা। উল্লেখ্য, প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তবে ১০০ নম্বরেই প্রশ্ন করা হয়েছে। আর পরীক্ষার সময়ও থাকছে পূর্ণ তিন ঘণ্টা। এ বছর সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :