
সংবাদ রিপোর্ট: সাভারে আওয়ামী লীগের তিন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তারা আওয়ামী লীগের সমর্থনে লিফলেট বিতরণ করেন এবং পোস্টার লাগাচ্ছিলেন। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত দুইটার পর সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন দিলখুশা মার্কেট এলাকা থেকে টহল পুলিশ তাদের আটক করে। তাদের কাছে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের লিফলেট এবং পোস্টার পাওয়া যায়। পোস্টার দেওয়ালে লাগাতে গেলে সাভার থানা টহল পুলিশের চোখে পড়ে এবং তাদেরকে থানায় নিয়ে যায়।
সাভার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হচ্ছেন মোঃ রুমেল (৩০), রুবেল (৩৮), আলিফ ( ৩৫)। তারা সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Leave a Reply