1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় পাশে থাকবে বিএনপি সাভারে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে বিশেষ সভা দালাল ও প্রতারক চক্র সক্রিয় সাংবাদিক কামরুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে ক্র্যাবের ১০ দিনের আল্টিমেটাম সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাসী সাভারে বাসে আগুন: ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন সাভারে বাস পোড়ানো মামলায় সাংবাদকর্মীকে আসামি করায় প্রশ্ন সাভারে পার্ক করা বাসে আগুন আশুলিয়ায় পোশাক কারখানার গ্যাস সিলিন্ডার ভর্তি লরিতে আগুন, আহত ১৪

সাভারের মহাসড়কে ঈদ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

সংবাদ রিপোর্ট: ঈদকে সামনে রেখে দুর্ঘটনা এড়াতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ফিটনেসবিহীন পরিবহন চলাচল রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ৩ এপ্রিল সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানার সামনে এ অভিযান পরিচালনা করে বিআরটিএ আদালত-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোতাছেম বিল্লাহ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও নিরাপদ সড়কের দাবিকে নিশ্চিত করার জন্য আজ সারাদেশসহ এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে যেনো ফিটনেসবিহীন ও রোড পারমিটবিহীন গাড়ি যেনো চলতে না পারে সেটা নিশ্চিতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা ইতোমধ্যে কয়েকটি মামলা দিয়েছি। আজ সারাদিন অভিযান চলবে। অভিযানে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :