1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’ সাভারে এসএটিভির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত সিরিয়াল কিলার সম্রাটের ছয় খুন তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে বিএনপি, সাভারে কম্বল বিতরণ কর্মসূচি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে এবার দুই পোড়া লাশ, সিরিয়াল কিলার আটক সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়াদেহ উদ্ধার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যেই এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ৩ ডিসেম্বর রবিবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে। যেখানে উল্লেখ করা হয়, ৪ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

টাঙানো নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতীর স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন। এ কারণে আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উম্মুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :