1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

সাভারের এসিল্যান্ডের বদলী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদ রিপোর্ট : সাভার সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূরকে মাদারীপুর জেলার ডাসার উপজেলায় বদলী করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী কমিশনার জহিরুল আলমকে। ৩ ডিসেম্বর সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে এক আদেশে ১২ জন সহকারী কমিশনারকে বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে ভিন্ন এক আদেশে সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: খালিদ হোসেনকে গোপালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলী করা হয়েছে। তবে সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাউকে পদায়ন করা হয়নি। প্রসঙ্গত, ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টারদিকে সাভার সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূরকে প্রত্যাহার ও শাস্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। তারা ১ ডিসেম্বর রবিবার রাত পৌনে ১০টারদিকে ইউএনও ও ভূমি কর্মকর্তার কার্যালয়ে তালা দেন। এ সময় রাসেল ইসলাম নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে প্রত্যাহার ও শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :