1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

সাভারের আমিনবাজারে বিএনপির সমাবেশ শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

সংবাদ রিপোর্ট : ঢাকার অন্যতম প্রবেশমুখ সাভারের আমিনবাজারে সরকার পতনের একদফা দাবিতে পূর্বঘোষিত বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন মিরপুর মফিদ ই আম কলেজের মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।


এর আগে গত ২৫ সেপ্টেম্বর আমিনবাজার চিশতিয়া ফিলিং স্টেশন সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে অনুমতি না মেলায় ও পুলিশের বিরুদ্ধে সমাবেশের মঞ্চ ভেঙে ফেলার অভিযোগ তুলে সেদিনের সমাবেশ বাতিল করে দলটি।
সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায়, সাবেক সভাপতি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন, সাভার পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদিও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ব্যাপক উপস্থিতি ও কার্যক্রম নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।উপস্থিত রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহেল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা দীপক চন্দ্র সাহাসহ অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :