1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসন ও সুশীল সমাজের সঙ্গে নাগরিক নেতৃবৃন্দের মত বিনিময়

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

সংবাদ রিপোর্ট: ‘গ্রিন সাভার, ক্লিন সাভার‘ এই প্রতিপাদ্য সামনে রেখে সাভারকে নিরাপদ বাসযোগ্য করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শনিবার সকালে সাভার শিমুলতলা এলাকায় ওয়াইডব্লিউইউসিএ কনফারেন্স হলে সাভার নাগরিক কমিটি ও নাগরিক ফোরামের যৌথ আয়োজনে আইনশৃঙ্খলা, মহাসড়ক ব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, পরিবেশ দূষণ ও দখলে সংকটাপন্ন সাভার ও আশুলিয়া উত্তোরণের উপায় নিয়ে আলোচনায় প্রত্যাশা ও বিভিন্ন দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব রহিম উদ্দিন আহমেদ।

এনজিও সমন্বয় পরিষদ এবং নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সহযোগিতায় সালাহ উদ্দিন খান নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব আব্দুল বাকী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আবু বক্কর সরকার, সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, জাকসুর সাবেক ভিপি আশরাফ উদ্দিন খান, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু, সাভার কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি শওকত আলী মাহমুদ, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম, দৈনিক ফুলকি সম্পাদক ও সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুস সাকিব, সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাসান মাহবুব মাস্টার, পরিবেশবিদ শামসুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, জামায়াত ইসলামী নেতা অধ্যক্ষ মাওলানা আফজাল হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, ব্যবসায়ী নেতা কায়কোবাদ মোঃ শরিফুজ্জামান, আব্দুল গনি, নারী নেত্রী পারভীন ইসলাম, প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ওয়াকিল আহমেদ, মাওলানা ইসরাফিল হোসেন সাভারী প্রমুখ। আয়োজনে সাভার-আশুলিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা উন্মুক্ত আলোচনা ও মতবিনিময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য পরামর্শ দেওয়া হয়। প্রশাসন, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত চেষ্টা এবং আন্তরিকতায় সকল সমস্যার সমাধান করা সম্ভব বলে সভায় সর্বসম্মত জানানো হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা, কিশোর গ্যাং, মাদক, ময়লা আবর্জনার সমস্যা, পরিবেশ দূষণ ও নদী দখল, রাস্তাঘাট এবং যানজটের সমস্যা ব্যাপক গুরুত্ব পায়। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। মহাসড়কের যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে হকার উচ্ছেদ করতে সকলের আন্তরিক সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :