1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি ও উদ্যোক্তা সম্মাননা প্রদান অনুষ্ঠান। বুধবার ৮ অক্টোবর বিকেলে সাভার উপজেলা হল রুমে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেডের সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান এবং জাগরণী থিয়েটারের সভাপতি মোঃ আজিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ দিদারুল ইসলাম দিপু।এছাড়াও বিভিন্ন খাতের বিশিষ্ট উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা তরুণ উদ্যোক্তাদের ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, উপহার বিতরণ এবং কেক কাটা পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও লেখক মোঃ নুরু উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :