1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

মিটে গেলো খোরশেদ-অভি বিরোধ

  • আপডেট সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সংবাদ রিপোর্ট : ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভির মধ্যকার বিরোধ মিটে গেছে। গত রোজার ঈদের আগে তাদের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসলে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে পাল্টাপাল্টি আক্রমণ। খোরশেদ ও অভি দু’জনই ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ঘনিস্টজন। সোমবার পুন:মিলনের মধ্যদিয়ে তাদের কর্মী সমর্থকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
২১ এপ্রিল সোমবার বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ঢাকার ব্যক্তিগত অফিসে তাদের এই মিলন হয়। ডা. সালাউদ্দিন বাবু এর মধ্যস্থতা করেন বলে জানা গেছে। পরে ডা. সালাউদ্দিন তার ফেসবুক একাউন্টে লেখেন, ‘২১ এপ্রিল ২০২৫। আজ দুপুর ১টায় আমাদের ঢাকা জেলা বিএনপির অভিভাবক এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের ডাকে আমরা তিনজন (আমি, সাবেক যুবদল নেতা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি) তার পুরানা পল্টনের অফিসে হাজির হই। সাভারের নানাবিধ বিষয়ে আলাপ-আলোচনা শেষে আগামী দিনে এই তিনজন নেতার ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি হয়।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :