1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় শারমিন

  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়ায় মা ‘শিউলি বেগম’এর লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মেয়ে ‘শারমিন’ আক্তার। ৬ নভেম্বর রবিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে শোকের ছায়া নেমে আসে। পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭ নম্বর গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে ফারুক ফকিরের মেয়ে। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী হিসাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী। মেয়ের চাচা আ. মালেক ফকির জানান, শারমিনের মা দীর্ঘ দিন ধরে লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলে। ৫ নভেম্বর শনিবার দিবাগত রাত ২টা বিশ মিনিটে ঢাকা প্রাইম হসপিটালে মারা যান তিনি। সকাল ১০টায় মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শারমিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :