1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সংবাদ রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৬টায় তারা একসঙ্গে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ১৯৭১ সালের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :