1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

মাদক ব্যবসায় সম্পৃক্ততা; কর্মকর্তা ক্লোজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

সংবাদ রিপোর্ট : সাভারে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে ক্লোজ করা হয়েছে। তার নাম মাসুদুর রহমান। ১ জুন সোমবারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) রাজিব মিনা স্বাক্ষরিত এক আদেশে তাকে ক্লোজ করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেরিন সুলতানা ও কনস্টেবল আবদুল্লাহ আল মাসুমকে সাভার আইচানোয়াদ্দা এলাকার মাদক সম্রাট শামীম মারধর করে। পরে ক্ষমা চেয়ে ছাড়া পান তারা। এ ছাড়া আশুলিয়ায় বুড়ীর বাজার সংলগ্ন গাঁজার স্পটে মাসোহারা আনতে গিয়ে গাঁজা ব্যবসায়ী পারভীন ও তার মেয়ে মুক্তির লোকজন ও গাঁজা সেবীদের হামলায় কয়েকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী আহত হন। উল্লেখ্য, সাভার পৌর এলাকার পালোয়ান পাড়ায় মাদক সম্রাট শামীমের স্পষ্টে সম্প্রতি দুই টিভি সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা। এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :