1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ক্লাব ৯৪ সাভার শাখার উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সাভারে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সাভারের আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর অভিযান নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ যে কারণে ছয় খুন : কে এই সিরিয়াল কিলার? সাভারকে আধুনিক ও বসবাসযোগ্য নগরী গড়ার প্রতিশ্রুতি খোরশেদ আলমের সাভারে ৬ মাসে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে ‘মেন্টাল সম্রাট’

মহাসমাবেশে রাজশাহীর যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাববেশে যোগ দিয়েছিলেন রাজশাহীর মোহনপুর থানার বাকশীমইল ইউনিয়নের যুবলীগের সভাপতি জিন্নাত আলী হারুন (৪৫)। সমাবেশস্থলে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন মোহনপুর উপজেলার যুবলীগের সহসভাপতি খন্দকার মোতালেব হোসেন দোলন (৪২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১১নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহসিন হলে মাঠে সমাবেশের জন্য অপেক্ষা করছিলেন হারুন ও দোলন। সেখানেই দুজন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের ঢামেকে নিয়ে গেলে দুপুর সোয়ার ১২টার দিকে চিকিৎসকরা হারুণকে মৃত ঘোষণা করেন। মোহনপুর উপজেলার ধরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছান হারুণ ও দোলন। তারা একসঙ্গে ঢাবি এলাকাতেই ছিলেন। পরে মোহসিন হলের মাঠে তারা অসুস্থ হয়ে পড়েন বলে খবর পাই। অসুস্থ অবস্থায় দোলনকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :