1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে সাভারে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

সংবাদ রিপোর্ট: সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণির কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সাভারে মানববন্ধন করেছে ‘ফেডারেশন অব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’ (ফোকা)। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে সাভার উপজেলার প্রায় ১ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও ৩১টি সংগঠনের হাজারো শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের প্রজ্ঞাপনে সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিষিদ্ধ করায় হাজারো শিক্ষার্থী ও অভিভাবক ক্ষুব্ধ ও হতাশ। তারা বলেন, এটি শিশুদের মৌলিক অধিকার হরণের শামিল এবং সংবিধানপ্রদত্ত সমান শিক্ষার সুযোগের পরিপন্থী। ফোকা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেধাবী শিক্ষার্থী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ বৈষম্যমূলক এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় সংকট তৈরি হবে।” বক্তারা অবিলম্বে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি-বেসরকারি সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য সাভার থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (সাভার), প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন, ল্যাবরেটরি শিক্ষা পরিবার, গ্লোবাল টাইগার্স ক্লাব স্কুল অ্যাসোসিয়েশনসহ প্রায় ৩১টি সংগঠন। স্লোগান ছিল: “শিক্ষার অধিকার, সবার জন্য সমান” বৈষম্য দূর করে শিক্ষার সমতা প্রতিষ্ঠার দাবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :