1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

সংবাদ ডেস্ক: বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ওয়াটার বাসটিকে পোস্তগোলা ব্রিজের দিকে নিয়ে আসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ‘রুস্তম’। এর আগে ১৭ জুলাই সোমবার সকাল ৬টা থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে নতুন করে উদ্ধার অভিযান শুরু হয়। তবে আজকের অভিযানে জীবিত বা মৃত কেউ উদ্ধার হয়নি। এ অবস্থায় উদ্ধার অভিযান চলমান রেখেছেন ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা। এ বিষয়ে সদরঘাট নৌ-থানার এসআই হাসান মারুফ বলেন, উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে ডুবে যাওয়া ওয়াটার বাস টেনে কূলে নেওয়া হয়েছে। তবে রবিবার রাতের পর আর কাউকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ এখনো চলমান। এর আগে রবিবার রাতে ওয়াটার বাসডুবির পর প্রায় ছয় ঘণ্টা উদ্ধার কার্যক্রম চলে। পরে রাত ২টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়। প্রায় ৬ ঘণ্টাব্যাপী চলা উদ্ধার কার্যক্রমে জীবিত ৬ জন ও মৃত ৩ জনকে উদ্ধার করা হয়। ১৬ জুলাই রবিবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীসহ এই ওয়াটার বাসটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতার কেটে তীরে পৌঁছাতে পারলেও অনেকেই নিখোঁজ হন। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ওয়াটার বাসের তিন যাত্রীর মরদেহ উদ্ধার করে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া ৬ জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :