1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

বাংলাদেশে ভূমিকম্পের উদ্ধার প্রস্তুতি নগন্য

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সংবাদ রিপোর্ট: রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় ধ্বসে পড়বে কয়েক হাজার ভবন, মৃত্যু হবে অন্তত ২ থেকে ৩ লাখ মানুষের। সে তুলনায় বাংলাদেশের উদ্ধার প্রস্তুতি একেবারেই নগন্য। ইন্টারন্যাশনাল সার্চ এন্ড রেসকিউ অ্যাডভাইজারী গ্রুপ আয়োজিত উচ্চ পর্যায়ের কর্মশালায় এমন আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাভারের ব্র্যাক সিডিএমে ইউএনডিপি আয়োজিত কর্মশালায় অংশ নেন সরকারের নীতিনির্ধারক, সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থার প্রতিনিধিরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক জেনারেল মাইন উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন, ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ প্রসেনজিৎ চাকমা প্রমুখ। ২০০৯ সালের এক গবেষণার কথা উল্লেখ করে কর্মশালায় বলা হয়, সেই সময় উচ্চ মাত্রার ভূমিকম্পে রাজধানীর ৭২ হাজার ভবন ধ্বসে পড়ার আশঙ্কা ছিল। এতদিনে যা বেড়েছে বহুগুণে। বাংলাদেশ বরাবর উচ্চ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে কারণ সিলেটের জৈন্তা এলাকার ডাউকি ফল্টের ফলে ইতিমধ্যে ৬ মিটার বিচ্যুতি হয়েছে। আর সেই ঝুঁকিকে আরো বাড়িয়ে দিয়েছে নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র ভবন নির্মাণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :