1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস‍্য রিফাত রশিদ বলেছেন, ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দিবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। ২৬ জানুয়ারি রবিবার বিকেলে সাভারের তেতুঁলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। মতবিনিময় সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দেয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট পরবর্তী সময় নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :