1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে আবারো অজ্ঞাত লাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শনিবার বিকেলে ও রাতে লাশগুলা উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে সাভার থানার অদূরে সাভার পৌর কমিটি সেন্টারে দোতালায় অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে ফোন দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এর আগে গত এক মাস আগেও পৌর কমিটির সেন্টারের দোতালায় অজ্ঞাত এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা। অপরদিকে সাভারের রেডিও কলোনি থেকে এক যুবক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালি বটতলা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :