1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নিউমার্কেটে আগুন ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জন হাসপাতালে

  • আপডেট সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

সংবাদ ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে অসুস্থ হওয়ায় ফায়ার সার্ভিসের সাত সদস্যসহ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাইকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১১ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, মো. রাসেল (২২), শান্ত (২৪), মো. তৌফিক (২৩) ও মো. রিফাত (২৩)। এর মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মী ও একজন ভলান্টিয়ার। ১৫ এপ্রিল শনিবার সকাল সাড়ে আটটার দিকে চারজনকে এবং পরে একে একে আরও সাতজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। ১১ জনকেই ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেট থেকে আগুনের ঘটনায় ১১ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে। ১৫ এপ্রিল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে সাড়ে তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি নিউমার্কেটের আগুন। সকাল ৯টা ১০ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :