1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :

ঢাকা-১৯ এ মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ধানের শীষের শক্তি–প্রদর্শনী র‍্যালি

  • আপডেট সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ধানের শীষের পক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি ২৪ নভেম্বর সোমবার দুপুর ১২টায় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে শুরু হয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় এসে সমাপ্ত হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নানা ধরনের স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আকর্ষণীয় সাজসজ্জা ও ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি র‍্যালিকে আরও প্রাণবন্ত করে তোলে। র‍্যালি শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। ঢাকা-১৯ বিএনপির ঘাঁটি ইনশাল্লাহ এই আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। র‍্যালিতে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেলসহ শত শত প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। পুরো র‍্যালিজুড়ে আইয়ুব খানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন সবার আগে বাংলাদেশ এইসব স্লোগানে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। র‍্যালি শেষে আয়োজকরা জানান, তাদের এই বিশাল বর্ণাঢ্য সমাবেশে আনুমানিক ৫ হাজার মোটরসাইকেল, ৫ শতাধিক প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিকআপসহ প্রায় ৩০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :