1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

ধামরাইয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ 

  • আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

 

ধামরাইল প্রতিনিধি: ধামরাইয়ে পঞ্চাশোর্ধ এক সবজি বিক্রেতা কর্তৃক ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৪ অক্টোবর শুক্রবার বিকালে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমিতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে রতন কুমার সাহা নামের ওই সবজি বিক্রেতা। অভিযুক্ত রতন কুমার সাহা (৫৫) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ। শিশুটির মা বলেন, আমার মেয়েকে রতন সাহা ধর্ষণ করার পর বাসায় এসে গুরুতর অসুস্থ হয়ে যায়। পরে স্থানীয় ঠান্ডু মেম্বারকে বিষয়টি জানালে তিনি আমাকে আর অভিযুক্ত রতন সাহাকে ডেকে আমার হাতে ৫ হাজার দিয়ে মহিলা মেম্বার রওশনারা আক্তার এবং অভিযুক্ত রতন সাহার ছেলে লিটন সাহাকে সঙ্গে করে হাসপাতালে পাঠায়। তারাই সেখানে চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন। তিনি আরও জানান, ঠান্ডু মেম্বার আমাকে বলেছিলেন আমার মেয়ে সুস্থ হলে বিষয়টি তিনি মিমাংসা করে দিবেন। কিন্তু তারা আমার মেয়ের আর কোন খোঁজ খবর নেয়নি তাই আজকে থানায় এসেছি অভিযোগ করতে। আমি আমার মেয়ের অপমানের সুষ্ঠু বিচার চাই। নান্নার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঠান্ডুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি মীমাংসা চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার পরদিন বিষয়টি নিয়ে উভয়পক্ষ আমার কাছে এসেছিল। পরে আমি আহত শিশুটিকে অভিযুক্তের কাছ থেকে দুই হাজার এবং আমার নিজ থেকে তিন হাজার টাকা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাই। বিষয়টি পুলিশকে অবহিত করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আজকে জানিয়েছি। তবে ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশকে না অবহিত করে চার দিন পর কেন জানালেন এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ভুক্তভোগী শিশুটির মা আজ রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :