1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ধামরাইয়ে ৩ ইটভাটায় ১৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ধামরাই উপজেলা প্রশাসন। এ সময় মাটি খনন যন্ত্র (ভেকু) দিয়ে এসকল ইটভাটার কাঁচা ইট ভেঙে দিয়েছেন তারা। ১৫ জানুয়ারি রবিবার দুপুরে ধামরাইয়ের তিনটি ইউনিয়নে অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। ধামরাই উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আজ ধামরাই বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার মক্কা ব্রিকস, আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকার সুরমা ব্রিকস ও কুশুরা ইউনিয়নের বুচার বাড়ি এলাকার মেসার্স পিউর ব্রিকসকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সকল ইটভাটার কাঁচা ইট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়।ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী ধামরাইয়ের তিনটি ইউনিয়নের ইটভাটায় অভিযান চালানো হয়েছে। অভিযানে ৩টি ইটভাটা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিটি ইটভাটার মালিককে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানাসহ কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :