1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীসহ তিনজনের

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি রবিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এবং বালিথা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাবুল হোসেন (৩০), শারমিন আক্তার (২৮) ও সুভাষ লোহাকার (৭৪)। এরমধ্যে বাবুল হোসেন ও শারমিন আক্তার সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা। উভয়ে ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে জেলার সদর উপজেলার পাঁচ বাড়ৈ এলাকায় বাড়ি ফেরার পথে বাখুলি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাত ৯টার দিকে মহাসড়কের বালিথা এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় সুভাস লৌহকার (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত সুভাস লৌহকার মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লৌহকারের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে পথে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) রূপল চন্দ্র দাস বলেন, উভয় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :