1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ধামরাইয়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে একটি ফিলিং স্টেশনে মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে চালক মারা গেছেন। এ ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি। ১৮ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। নিহত ফারুক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য ফিলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুকের মৃত্যু হয়। নিহত ফারুকের মেয়ের জামাতা শাহনেওয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :