1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ধামরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ধামরাই প্রতিনিধি: ধামরাইয়ে বাড়ীর সীমানাকে কেন্দ্র করে বড় ভাই ও তার ছেলে ছোট ভাই ইউনুছ আলী (৪০) কে পিটিয়ে হত্যা করেছে বলে জানাগেছে। ১ নভেম্বর মঙ্গলবার সকাল ৮ টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে এমন ঘটনাটি ঘটেছে। নিহত ইউনুছ আলী উপজেলার বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। অভিযক্তরা হলে আপন বড় ভাই মোঃ কুসুম আলী পিতা মৃত শুকুর আলী, তার ছেলে মোঃ ইউসুফ আলী। স্থানীয় সুত্রে জানা যায়, বড় ভাই কুসুম আলী ও ছোট ভাই ইউনুছ আলীর সাথে বাড়ীর সীমানা নিয়ে দুই ভাই মধ্যে বেশ কিছু দিন যাবত বিবাদ চলে আসছিল। বাড়ীর সেই সীমানা নিয়ে গতকাল সোমবার দিন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ইউনুছ বাড়ী থেকে কাজে বের হওয়ার সময় বড় ভাই কুসুম আলী ও তার ছেলে ইউসুফ মিলে পিছন দিক থেকে দেশীয় অস্ত্র লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। ইউনুছের ডাক চিৎকারে আশে পাশের লোক জন দৌড়িয়ে এসে তাকে উদ্ধার করে সাটুরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এই বিষয়ে ধামরাই থানার (ওসি অপারেশন) নির্মুল কুমার দাস বলেন, বালিয়া ইউনিয়নের ভাবনহাটি গ্রামে বড় ভাই ও তার ছেলে মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়না তদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে। এই বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :