1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে বহুতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু  কলকাতার হোটেলে আগুনে নিহত সাভারের ব্যবসায়ী বাবুর দাফন সম্পন্ন সাভারে পৌর এলাকায় জলাবদ্ধতা, অর্ধশতাধিক পরিবার পানিবন্দি নারীর ক্ষমতায়ন উন্নয়ন বিষয়ক সার্টিফিকেট কোর্সের মাঠকর্ম সাভারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাবকে সংবর্ধনা সাভারে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সাভারে বিদেশি পিস্তল-গুলিসহ ২ মাদক কারবারি আটক সাভার পৌরসভা সম্প্রসারণ ও আশুলিয়া এবং আমিনবাজার পৌরসভা হবে: প্রতিমন্ত্রী আশুলিয়ায় বাড়ির ছাদে পড়ে ছিল শিশুর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ

ধামরাইয়ে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনে গিয়ে গুলিবিদ্ধ কিশোর

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

ধামরাই প্রতিনিধি: ধামরাই উপজেলায় খ্রিষ্টীয় বর্ষবরণ এবং থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করতে গিয়ে আকাশ সরকার (১৮) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানার পুলিশ জানায়, ১ জানুয়ারি বুধবার সকালে ধামরাই উপজেলার রোয়াইলে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পায় ধামরাই থানা পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে তারা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার রাতে নতুন বছর বরণের জন্য রোয়াইল গ্রামে খিচুরির আয়োজন করা হয়। আয়োজকদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সে উপরের দিকে গুলি ছোড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুলি বের হয়ে আকাশ সরকারের পেটে লাগে।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার বলেন, রাতে মাঠে র‍্যাকেট খেলা শেষে পাশের একটি বাড়িতে গান শুনতে গিয়েছিলেন আকাশ। সেখানেই তিনি গুলিবিদ্ধ হন। রাব্বি খান নামের একজন গুলি ছোড়ে। বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রাত ১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর বুকে গুলি লেগেছে। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত কিশোরের পরিবারের সদস্যরা এখনো কোন অভিযোগ দেননি। ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :