1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়কে ৯ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক অবরোধ ভোট দিতে ঘরমুখো মানুষ, মহাসড়কে চাপ বাড়ছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ : পিস্তল ও অস্ত্র উদ্ধার ঢাকা-১৯ (সাভার -আশুলিয়া) বিএনপি ফুরফুরে মেজাজে এনসিপির ভরসা জামায়াত সাভারে আইনজীবীরা আমান উল্লাহ আমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভারের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ সাভার উপজেলায় ৪৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রচারণা বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে, দিল্লি থেকে নয়: নাহিদ ইসলাম

ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ধামরাই প্রতিনিধি :ধামরাইয়ে চটপটি খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে মাহবুবুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব ধামরাইয়ের সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বাসিন্দা। অভিযুক্ত বজলু ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান, চটপটি খাওয়া নিয়ে তর্কের জেরে দুজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে গেলে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বলেন, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। মরদেহের গায়ে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মাহমুদ বলেন, মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :