
সংবাদ রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন সম্ভব। ১৯ অক্টোবর রবিবার বিকেলে সাভার পৌরসভার বিভিন্ন স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, শহিদুল ইসলাম শহিদ, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাভার পৌর যুবদল, মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেমুর রহমান চন্দন, এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply