1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে বিএনপি, সাভারে কম্বল বিতরণ কর্মসূচি

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সংবাদ রিপোর্ট: সাভারে শীতার্ত গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। ১৮ জানুয়ারি  রবিবার বিকেলে সাভার পৌরসভার ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন মাদবর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, সঠিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে সাভার পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়া সম্ভব। মেয়র নির্বাচিত হলে প্রতিটি সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ নিশ্চিত করা হবে। পাশাপাশি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। ঢাকা ১৯ আসন সাভার আশুলিয়ায় ধানের শীষ প্রতীকে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর কোন বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহ্বান জানান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আলোকুর রহমান, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কল্লোল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাজু।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :