1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গুতে মৃত্যু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

সংবাদ ডেস্ক: দেশে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয় এক লাখ এক হাজার ৩৫৪ রোগী এবং মারা যান ১৭৯ জন। এবার মৃত্যুর সংখ্যা ২০১৯ সালকেও ছাড়িয়ে গেছে। ৮ নভেম্বর মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৮২ জন মারা গেছেন। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ মৃত্যু বছর ২০১৯ সালকেও ছাড়িয়ে গেল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮২০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৫০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে সর্বমোট তিন হাজার ২২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৪৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে এক হাজার ২৭৬ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৪৪ হাজার ৮০২ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা মোট ২৯ হাজার ৬৯৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৫ হাজার ১০৪ জন। একই সময়ে দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৪১ হাজার ৩৯৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ২৭ হাজার ৬৩৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৭৫৮ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :