1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

জামায়াতের প্রার্থী ঘোষণা ঢাকা জেলার সংসদীয় ৫টি আসনে

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদ রিপোর্ট: সাভারের স্থানীয় একটি মিলনায়তনে ৩ ফেব্রুয়ারি সোমবার ঢাকা জেলার আওতাধীন ৫টি সংসদীয় আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা হলেন, ঢাকা-১ আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনে ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, ঢাকা-৩ আসনে অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা-২০ আসনে মাওলানা অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ। কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন এর নির্দেশে ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম এর সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :