1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

জাবিতে প্রথমবারের মতো নারীদের ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

স্পোর্টস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী নারীদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ২৬ অক্টোবর শনিবার এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে, ২৫ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি উইমেন্স স্পোর্টস সোসাইটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, নারীদের এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন আমাদের জন্য একটি প্রেরণা। এটি নারী শিক্ষার্থীদের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়কেই উৎসাহিত করবে। খেলার মাধ্যমে শরীরচর্চা করা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে সাম্প্রতিক গণ-আন্দোলনের ট্রমা কাটিয়ে উঠতে এটি অনেক কাজে দেবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনকে সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে আজকের দিনটি একটি ঐতিহাসিক মাইলফলক। এর আগে কখনো এভাবে নারীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের কর্মকর্তা, উইমেন্স স্পোর্টস সোসাইটির নেতা এবং বিভিন্ন দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :