1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার, পালাতে গিয়ে আহত ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাভারে এইচএসসি পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাভারে মিছিলের সময় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক সাভারে নৌকা বিক্রির ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা সাভারে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমে আগুন ভূমিদস্যুদের বিরুদ্ধে ১৫ দিনের আল্টিমেটাম আমান উল্লাহ আমানের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, উড়ে গেল যুবককের হাতের আঙুল সাভারে মহাসড়কের পাশের আবর্জনা অপসারণ হচ্ছে

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক শ্যামল দত্ত

  • আপডেট সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

সংবাদ ডেস্ক: টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। ৩১ জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। ২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের জন্য আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :