1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ ভবনে বন্ধ হচ্ছে আমিনবাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম

  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

সংবাদ রিপোর্ট: এক যুগেরও বেশি সময় ধরে চলে আসছিল জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে আমিনবাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম।কিন্তু অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আমিন বাজার ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসে বন্ধের আদেশ দেয় স্থায়ী সরকারের উপ-সচিব কে এম আল-আমিন। এবিষয়ে আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ জানান,‘১৯৮৪ সালে এই ভবনটি নির্মিত হয়েছিল। এখন যে পরিস্থিতি ভবনটি একে বারেই ঝুঁকিপূর্ণ। আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এই ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম বন্ধের জন্য চেষ্টা করেছি, বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। হয়তো তার ফলেই ওই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে উপ-সচিব পরিদর্শনে এসে ভবনটি বন্ধের আদেশ দেয়। সেই সাথে অস্থায়ী একটি ভবনে আমিন বাজার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে বলে’-জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :