1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। দোয়া মাহফিলে দলের নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। দোয়া মাহফিল শেষে এতিম ও অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার নেত্রী। তার সুস্থতার জন্য আমরা সবাই দোয়া করছি এবং ভবিষ্যতেও দোয়া অব্যাহত থাকবে। এ সময় তিনি উপস্থিত সবার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা জানান এবং দেশবাসীকে এ দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :