1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :

ঈদে যানজট কমাতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি: ঈদে যানজট নিরসনে আশুলিয়ায় মহাসড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক-এর দুই পাশের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ২ মার্চ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। নির্বাহী কর্মকর্তা জানান, আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই মহাসড়কের পাশে দোকানপাট বসার কারণে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি হচ্ছিল। ঈদে ভোগান্তি কমাতে সাভার উপজেলার ছয়টি স্পটে পর্যায়ক্রমে হকার উচ্ছেদ অভিযান চালানো হবে। তারই অংশ হিসেবে নবীনগর ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যদিকে, হকারদের অভিযোগ পূর্ব নোটিশ ছাড়াই অভিযান চালানোয় তারা ব্যবসাসামগ্রী সরাতে না পেরে বিপাকে পড়েছেন। এ বিষয়ে ইউএনও সাইফুল ইসলাম বলেন, আগে নোটিশ দিলে অনেক সময় উচ্ছেদ কার্যক্রমে বাধা সৃষ্টি হয়, তাই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :