1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদ রিপোর্ট: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সাভারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সরকার। এ সময় পূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এবার সাভারে মোট ২১৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক দল এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও আবু বকর সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সর্বত্র আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল নিয়মিত টহল ও পাহারার ব্যবস্থা করবে।

সিসি ক্যামেরা স্থাপন, শৃঙ্খলাপূর্ণ প্রবেশ ও নির্গমন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা চাই, পূজা উদযাপনে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সবাই মিলেমিশে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহনশীলতার মধ্য দিয়ে উৎসব পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়ন, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ঢাকা জেলার যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান, সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আরিফ হোসেন, যুবদল নেতা আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি মোল্লা, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :