1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় পিস্তলসহ গ্রেপ্তার ২

  • আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও কম্পাসযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়। ২ অক্টোবর রবিবার দুপুরে প্রীজন ভ্যানে করে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে আদালতে প্রেরন করা হয়। এর আগে শনিবার দুপুর আড়াইটায় আশুলিয়ার আমিন মডেল টাউন এলাকার সালমা জামান এর প্লট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম এর ছেলে মোঃ আরমান হোসেন (২৪) এবং একই এলাকার শরিফুল ইসলাম এর ছেলে রোহান ইসলাম (১৯)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর শনিবার দুপুর আড়াইটায় র‍্যাব -৩ এর দল গোপন তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার আমিন মডেল টাউনের সালমা জামানের প্লটে অভিযান চালায়। এসময় বিদেশী পিস্তলসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে সিলভার রঙের আধা স্বয়ংক্রিয় ৭.৬৫ মি.মি. একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং একটি কম্পাসযুক্ত স্টিলের চাকু উদ্ধার করা হয়। এঘটনায় ২ অক্টোবর রবিবার সকালে র‍্যাব-৩ এর ডিএডি মোঃ আব্দুল আউয়াল বাদি হয়ে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ সোহেল রানা বলেন, গতকাল রাতে র‌্যাব-৩ এর একটি দল অস্ত্রসহ দুই আসামীকে থানায় হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :