
আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় আলামিন এন্টারপ্রাইজ নামে একটি উইলিং কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ জুন রবিবার ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়ার গাজীরচট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনা স্থলে গিয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে কারখানা আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এবিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এঘটনায় আড়ই লাখ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে। কারখানার মালিক সোহাগ বলেন, ভোর ৬টা ১০ মিনিটে খবর পেলাম আমার গোডাউনে আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি গোডাউনে ঢুকতে ডান পাশের রুমে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে পুরো গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার এ ঘটনায় উইলিং, পার্টা মেশিন, ৩টি এসি ও কারখানায় থাকা যাবতীয় সুতা পড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি ব্যাংক থেকে লোন নিয়ে এই কারখানা দিয়েছি। এখন আমি পরিবার নিয়ে কেমনে চলবো এবং কেমনে ব্যাংকের লোন পরিশোধ করবো ভেবে কুলকিনারা পাচ্ছি না।
Leave a Reply