1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়া নাসা গ্রুপের ১৬টি কারখানা চালুর দাবি

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েক হাজার পোশাক শ্রমিক। ২৭ সেপ্টেম্বর শনিবার সকালে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় নাসা গ্রুপের ওই কারখানাগুলোর সামনে কয়েক হাজার শ্রমিক জড়ো হয়ে এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। এ সময় শ্রমিকরা জানান, ২৪ সেপ্টেম্বর বুধবার গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ দেখিয়ে মালিকপক্ষ কারখানাগুলো হঠাৎ বন্ধ ঘোষণা করে। এতে হাজার হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে পড়েছেন। পাশাপাশি কারখানার মূল ফটকে তিনটি কিস্তিতে বেতন পরিশোধের একটি নোটিশও টাঙানো হয়েছে। হঠাৎ এমন সিদ্ধান্তে শ্রমিকরা তীব্র প্রতিবাদ জানান এবং কারখানাগুলো পুনরায় চালু করার জন্য অনুরোধ জানান। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ১৯৯০ সাল থেকে নাসা গ্রুপের কারখানাগুলো চলছিল। তবে গত বছরের ৫ আগস্টের পর মালিক গ্রেপ্তার হওয়ায় কারখানাগুলোর অবস্থা খারাপ হতে থাকে এবং পরবর্তীতে এগুলো বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু আমাদের দাবি, এখানে অনেক শ্রমিক কাজ করতেন। কারখানা বন্ধ করাটা কোনো সমাধান নয়। তাই সরকারের প্রতি আমাদের অনুরোধ, কীভাবে এই কারখানাগুলো আবার চালু রাখা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হোক। এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :