1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

আশুলিয়ায় ৫০৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০৮ লিটার চোলাই মদসহ সুখেন চাকমা (৩০) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২১ ডিসেম্বর রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তিনি জানান, এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বুড়ির বাজার বাগানবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি টিম ওই এলাকার আজিজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সুখেন চাকমাকে গ্রেপ্তার করে। সে ওই বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। গ্রেপ্তার সুখেন চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার নবপেরাছড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম কালাঠেঙা। গোয়েন্দা পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে বিপুল পরিমাণ ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখেন চাকমা স্বীকার করেছে যে, সে একজন পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :