1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :

আশুলিয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০ জুলাই সোমবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ১০ জুলাই সোমবার সকালে ঘুমন্ত পোশাক শ্রমিক স্বামী নাজমুল হোসেনের গোপনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী সুফিয়া বেগম। পরে গুরুতর আহত নাজমুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আহত ব্যক্তির প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক স্ত্রীর কঠোর শাস্তি দাবি করেছেন। এ ব্যাপারে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :