1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে তিনজনের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পরিচ্ছন্নতা কর্মী পোশাক শ্রমিকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের ৮ ঘন্টা পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা হলেন হলেন- পরিচ্ছন্নতাকর্মী মিঠু (১৬), পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এর আগে, বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তারা নিখোঁজ হন। স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিস্কারের জন্য যান পরিচ্ছন্ন কর্মী মিঠু। পরে তিনি পরিস্কারের উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে নামেন। প্রায় দেড় ঘন্টা পরেও তার সাড়াশব্দ না পেয়ে একে একে আরও দুই পোশাক শ্রমিক নেমে পড়েন। পরে তারাও আর ফিরে আসেনি। পরে রাত ৮ টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টায় তাদের উদ্ধার করেন। এদিকে, ঘটনার পরপরই কারখানা কর্তৃপক্ষের সবাই পালিয়ে যায়। কারখানার ভেতরে কাউকেই পাওয়া যায়নি। এরমধ্যে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীমের মুঠোফোনে কয়েকবার কল দেওয়া হলেও তার সঙ্গে কথা বলা যায়নি।  এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম  বলেন, ঘটনাস্থলে এসে আমাদের ডুবুরি দল সেপটিক ট্যাংক থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :