1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
সাভারে সম্মিলিত তরুণ সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত এনসিপির ঢাকা জেলার ৭ নেতা শোকজ : ৫ জনকে সাময়িক অব্যাহতি আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ সাভারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে খোরশেদ আলম সাভারে জেলা পরিষদের জমি উদ্ধার ও উন্নয়ন পরিকল্পনা জোরদার প্রকাশিত সংবাদে আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতি লি:-এর প্রতিবাদ সাভারে তিন মাসে ২৪ ধর্ষণ মামলা, লোকলজ্জায় থানায় যান না অনেকেই সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক-৩ সাভার পৌর বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন ‎সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ; ২৪ ঘণ্টার আল্টিমেটাম  ‎

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, পুড়ল ৩০ কক্ষ

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০টি কক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। ১৩ এপ্রিল রবিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুটি দোকান পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কলোনির একটি টিনশেড রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আশপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :